1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

জনশুমারির তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫৫ Time View

জনশুমারিতে দেওয়া তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ উপলক্ষে নাগরিকদের কাছে পাঠানো ভয়েস মেসেজে এ নিশ্চয়তা দেন তিনি।

ভয়েস মেসেজে প্রধানমন্ত্রী বলেন, আমি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা হচ্ছে। শুমারির কাজে নিয়োজিত কর্মীকে সঠিক তথ্য দিয়ে স্থানীয় ও জাতীয় উন্নয়নে অংশ নিন। আপনার দেওয়া সব তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আপনি নিজে তথ্য দিন, অপরকে তথ্য দিতে উৎসাহিত করুন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে গর্বিত অংশীদার হোন।

১০ বছর পর পর দেশে আদমশুমারি ও গৃহগণনা হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর এ শুমারি হয়নি। এক বছর পিছিয়ে ২০২২ সালের ১৫ জুন থেকে শুরু হয় এর কার্যক্রম। এবার এর নাম দেওয়া হয়েছে জনশুমারি ও গৃহগণনা। এবার পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ