1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

জনগণ কাদের ভিশন গ্রহণ করবে সেটাই দেখার বিষয় : নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৯৪ Time View

জনগণ কাদের ভিশন গ্রহণ করবেন সেটাই দেখার বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘বিএনপি ভিশন-২০৩০ ঘোষণা করছে। তারা নির্বাচনে আসবে ভাল কথা। আমরা স্বাগত জানাই। কাদের ভিশন জনগণ গ্রহণ করবেন সেটাই জনগণই নির্ধারণ করবেন। তবে নির্বাচন নিয়ে কোনোভাবে পানি ঘোলা করার চেষ্টা করলে লাভ হবে না।’
মোহাম্মদ নাসিম রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নার্সেস এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর এই আলোচনা সভার আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুণ অর রশিদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( নার্সিং ও মিডওয়াইফারি) সুভাষ চন্দ্র সরকার, নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন করবে এটাই স্বাভাবিক। নির্বাচনের মধ্য দিয়ে মাঠ যাচাই হয়, ওই দলের জনগণের কতটুকু সমর্থন সেটাও বোঝা যায়। আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ি শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন হবে। এটা নিয়ে পানি ঘোলা করার কোনো চেষ্টা করবেন না। তাতে ফল ভাল হবে না। যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি তাদের ভিশন না, যারা কথা দিয়ে কথা বাস্তবায়ন করেছেন তাদের ভিশন গ্রহণ হবে সেটা জনগণই নির্ধারণ করবেন।
নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীর কাছে নার্স হচ্ছেন মায়ের মতো, বোনের মতো। আপনারা মায়ের মমতা, ও বোনের ভালোবাসা নিয়ে রোগীদের প্রতি সেবিকার হাত বাড়িয়ে দেবেন। সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াবেন।
তিনি বলেন, আগে নার্সের চাকরি করতে কেউ আসতে চাইতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এখন নার্সের পেশায় আসার জন্য প্রতিযোগিতা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন নার্সের স্যংখ্যা বেড়েছে। এতে একটু সমস্যাও হয়েছে। অনেকে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কাজে ফাঁকি দেবেন না। ধরা পড়লে চাকরি থাকবে না। আপনারা কাজ দিয়ে, সেবা দিয়ে আপনাদের মর্যদা ধরে রাখবেন, কাজের মান বাড়াবেন, নিজেদের মর্যদা বাড়াবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ