1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করুন : ইমামদের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ১২৯ Time View

ইমামদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র মক্কা-মদিনার ইমামদের বক্তব্য শুনেছেন আপনারা। এলাকায় গিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করুন, প্রচার করুন। মানুষকে বলুন- সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা ইসলামকে হেয় করে কলঙ্কিত করছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মহাসমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, পবিত্র সৌদি আরবের মক্কা ও মদিনার দুইজন ইমাম যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের জনগণ আরও উজ্জ্বীবিত হবে। তাদের বক্তব্য এবং আমাদের প্রচেষ্টা দেশের জঙ্গি দমনকে আরও সহজ করবে।

সমাবেশে আগত ইমামদের নিজ নিজ এলাকায় গিয়ে সমাজকর্মী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, একই সঙ্গে নজর রাখবেন কোনো পরিবারে যেন জঙ্গির উত্থান না হয়। যারা জঙ্গি ও সন্ত্রাসের পথে গেছে তারা যেন সুপথে ফিরে আসে, সে ব্যবস্থাও করবেন।

‘আমরা আগেই ঘোষণা দিয়েছি যারা জঙ্গির পথ ছেড়ে সুপথে আসবে তাদের পুনর্বাসন করা হবে’ বলেন প্রধানমন্ত্রী।

জঙ্গি দমনে সৌদি আরব কর্তৃপক্ষের উদ্যোগকে সমর্থন করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গি দমনে সৌদি বাদশাহ যে উদ্যোগ নিয়েছেন তা সমর্থন করি। তারা সহযোগিতা করলে জঙ্গিদের আরও শক্তভাবে মোকাবেলা করতে পারবো।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন-পবিত্র মক্কা থেকে আগত সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ বিন নাসির আল খুজাইম ও মদিনার মসজিদে নব্বীর ইমাম ড. আবদুল মহসিন বিন কাসেম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ