1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

চোখে অস্ত্রোপচার লাগলো নুসরাত ফারিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম।
অস্ত্রোপচারের পর নুসরাত ফারিয়া এখন সুস্থ আছেন। তার মা ফেরদৌসি বেগম এ বিষয়ে আরও জানান, বেশ কিছুদিন ধরেই তার বাঁ চোখে সমস্যা হচ্ছিল। আজ সন্ধ্যার কিছু পরেই বনানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে।
ফেরদৌসী বেগম বলেন, ‘চোখের সমস্যার ফলে কিছুদিন ধরে ও (ফারিয়া) কাজ বন্ধ রেখেছে। তবে চোখের এ সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ বলে কথা। তাই দ্রুতই অস্ত্রোপচার করা হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। এখন বেশ সুস্থ আছে। ’
তিনি আরও বলেন, ‘ফারিয়াকে আজই আমরা হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। চিকিৎসক বলেছেন, আজ রাতেই বাসায় নিয়ে যাওয়া যাবে। ’

রোববার রাত সাড়ে ৯টার দিকে ফারিয়া নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে চোখে ব্যান্ডেজ করা একটি প্রকাশ করেছেন। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‌‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি। ’
এদিকে এই পোস্ট দেখ তার ভক্ত-অনুরাগীরা বেশ চিন্তিত। তারা প্রিয় অভিনেত্রীর জন্য শুভ কামনা জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ