1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৬৮ Time View

চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার আনহুইয়ের ইংশাং কাউন্টিতে এ ঘটনা ঘটে।

সিনহুয়ার খবরে বলা হয়, ইংশাংয়ে একটি ট্রাক অপর একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

কাউন্টির প্রচার বিভাগ জানায়, বুধবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে তেলের ট্যাংকার ফুটো হয়ে তেল নির্গত হওয়ায় তাতে আগুন ধরে যায়। এতে পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনায় এক চালক, ওই বাড়িতে অবস্থান করা ৬ ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও একজন নিহত হয়।

ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চালু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ