1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

চীনে জাহাজ-ট্যাঙ্কার সংঘর্ষ, দুই বাংলাদেশি নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
  • ৯৫ Time View

চীনের সমুদ্র উপকূলে তেলবাহী জাহাজের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ অন্তত ৩২ জন নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধার দিকে উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রোববার চীনের পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেছে, নিখোঁজ ৩২ ক্রুর ৩০ জন ইরানের এবং দু’জন বাংলাদেশের।

মন্ত্রণালয় বলছে, পানামার নিবন্ধিত তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে হংকংয়ের একটি মালবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ইয়াঙজে নদীর মোহনা থেকে ১৬০ মাইল পূর্ব সমুদ্র উপকূলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিখোঁজ ৩২ ক্রু তেলবাহী ট্যাঙ্কারের সদস্য ছিলেন। তবে হংকংয়ের মালবাহী জাহাজের ২১ চীনা ক্রুর সবাইকে উদ্ধার করা হয়েছে। চীনের সামুদ্রিক কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে ও উদ্ধারের জন্য আটটি সামুদ্রিক যান দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।

চীনের সমুদ্র গবেষণা ও উদ্ধার কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পর কোরীয় উপকূল থেকেও কোস্টগার্ডের একটি জাহাজ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

সূত্র : সিনহুয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ