1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চীনের কিংডাও শহরে এক দিনে ৫ লাখের বেশি লোক করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ Time View

চীনের কিংডাও শহরে প্রতিদিনই পাঁচ লাখের বেশি কোভিডে আক্রান্ত হচ্ছে। সিনিয়র একজন স্বাস্থ্য কর্মকর্তা এ কথা জানান।
দেশটির সরকারি পরিসংখ্যানে যে আসল তথ্য উঠে আসছে না সীমিত হলেও তার ব্যতিক্রমী ও দ্রুত স্বীকারোক্তি এ তথ্য প্রকাশ।
পৌরসভার স্বাস্থ্য প্রধানের উদ্ধৃতি দিয়ে কিংডাওয়ের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিউজ আউটলেটে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় শহরটিতে এক দিনে ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ৩০ হাজার লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
এতে আরো বলা হয়েছে, চূড়া স্পর্শ করা পর্যন্ত এক কোটি লোকের উপকূলীয় শহরটিতে সংক্রমণ আরো বাড়বে। আগামী সপ্তাহান্তে ১০ শতাংশ সংক্রমণ বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
আরী কিছু পত্রপত্রিকা সংবাদটি শেয়ার করেছে। তবে ‘স্যাটার ডে মর্নিং’ আক্রান্তের সংখ্যা কমিয়ে সংবাদটি প্রকাশ করেছে।
এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার বলেছে, দেশজুড়ে গতকাল চার হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন করে কারো মৃত্যু হয়নি।
শাংডং প্রদেশে কেবল ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কিংডাও এই প্রদেশেই অবস্থিত।
উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে চীন শূন্য কোভিড নীতি ঘোষণা করেছিল। কিন্তু সম্প্রতি আন্দোলনের মুখে সরকার এ নীতি থেকে পিছু হটে।
দেশটির সংবাদ মাধ্যমগুলোর ওপর কর্তৃপক্ষের কড়াকড়ি আরোপের প্রেক্ষিতে সঠিক সংক্রমণের খবর পাওয়া কঠিন হয়ে পড়ে। কর্তৃপক্ষ বরাবরই সংক্রমণ সংখ্যাকে কমিয়ে প্রকাশ করে বলে মনে করা হয়। তবু কিছু কিছু ‘নিউজ আউটলেট’ ওষুধের স্বল্পতাসহ হাসপাতালে রোগীর চাপের খবর জানাচ্ছে।
পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের সরকার শুক্রবার বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত গত দুই সপ্তাহে ১৮ হাজারেরও বেশি কোভিড রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫০০ মারাত্মক রোগী রয়েছে। তবে করোনা সংক্রমিত কোনো রোগী মারা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ