1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

চিলিয়ান ক্লাবে যোগ দিচ্ছেন ভোজিনহা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮৭ Time View

উত্তর আমেরিকা বিশ্বকাপে অবিস্মরণীয় পারফর্ম করে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা এবার পাড়ি জমাচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবলে। চিলির অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর নতুন গোলরক্ষক হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই ৩৯ বছর বয়সী অভিজ্ঞ তারকা।

ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হওয়া এই কেপ ভার্দিয়ান গোলরক্ষকের সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে চিলির ক্লাবটি। কোলো কোলোর সভাপতি অনিবাল মোসা জনপ্রিয় আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম ওলেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার (ভোজিনহা) সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছি।’

এখন কেবল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে বড় সাফল্য পাওয়ার লক্ষ্যেই এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে ভিড়োচ্ছে কোলো কোলো।

বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে রাতারাতি তারকা বনে যান ভোজিনহা। টুর্নামেন্ট চলাকালীন ও পরে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ২৯ মিলিয়নে পৌঁছায়! যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিসহ বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত চিলির ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কোলো কোলোতে ভোজিনহা পাচ্ছেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফার্নান্দো এল তানো ওরতিজকে। এছাড়া সতীর্থ হিসেবে পাবেন কিংবদন্তি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ একাধিক আর্জেন্টাইন তারকা ফুটবলারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ