1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

চার খুন মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১৭৪ Time View

arreastময়মনসিংহের নান্দাইলে স্কুলছাত্রসহ একই পরিবারের চার সদস্যের খুনের মামলায় প্রধান আসামি হিরণকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর গ্রাম থেকে হিরণকে গ্রেফতার করা হয়। তিনি নিহত বিল্লাল হোসেনের ছোট ভাই কাজলের ছেলে।

এর আগে গত শুক্রবার রাতেই গ্রেফতার করা হয় খোকন নামের এক অভিযুক্তকে। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রাম থেকে হারুন ও আলী আকবর নামের আরো দুজনকে গ্রেফতার করা হয়।

এর আগে গত রোববার নিহত বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা বেগম বাদী হয়ে নান্দাইল থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিল্লালের ভাই লাল মিয়ার সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে মামলার সব আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।

গত শুক্রবার রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশাটি গ্রামে বিল্লাল হোসেন, তার তিন ছেলে ফরিদ, পাভেল ও হিমেলকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ওই রাতেই গ্রামের একটি পুকুরপাড় থেকে লাল মিয়ার ছেলে জামালের লাশও উদ্ধার করে।

নান্দাইল থানার পুলিশ জানায়, লাল মিয়া, তার দুই ছেলে জামাল ও কামাল এই হত্যার সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ