1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

চাটখিল পৌরসভার ৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১২
  • ১২৩ Time View

নোয়াখালী চাটখিল পৌরসভার ২০১২-১৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভার অডিটোরিয়ামে মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীর ২০১২-১৩ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১শ ২১ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, নোয়াখালী বিএমএ সভাপতি ডা. এমএ নোমান, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র-১ শাহাজান খাঁন বাবুল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের, পৌরসভার সচিব মো. আলতাফ হোসেন, চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু তৈয়ব প্রমুখ।

বাজেটে ট্যাক্স বাবদ আয় ২ কোটি ৩১ লাখ ৪২ হাজার ২১ টাকা, রেইট বাবদ আয় ৫৯ লাখ ৬৪ হাজার ৬১ টাকা, ফিস বাবদ আয় ২ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা, অন্যান্য আয় ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা।

উন্নয়ন খাতে সরকারি ও রাজস্ব আয় ২১ কোটি ৬৯ লাখ টাকা, মোট আয় ৩১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৮২ টাকা, প্রারম্ভিব স্থিতি ১ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৩৯ টাকা, সর্বমোট আয় ৩৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১শ ২১ টাকা।

বাজেটে জেনারেল এস্টাবলিস্টমেন্ট বাবদ ব্যয় ২ কোটি ৭৭ লাখ ৫০ হাজার, কর আদায় বাবদ ৪ লাখ ৫০ হাজার। স্বাস্থ্য ও পয়োপ্রণালী ৪১ লাখ ৭৫ হাজার টাকা, শিক্ষা অনুদান ও বৃক্ষরোপন ৮ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য ৬ কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা।

উন্নয়ন খাতে সরকারি ও রাজস্ব ব্যয় ২৩ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, মোট ব্যয় ৩২ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা, সমাপণী স্মৃতি ৮২ লাখ ২১ হাজার ১শ ২১ টাকা।

সর্বমোট ব্যয় ৩৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১শ ২১ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলররা, কর্মকর্তা, কর্মচারীরা, জাতীয় দৈনিক ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ