1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

চলে গেলেন ড. পিয়াস করিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪
  • ১৩৫ Time View

piyash0বিশিষ্ট্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, টেলিভিশন টক-শোর জনপ্রিয় ব্যক্তিত্ব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

জানা যায়, ভোর ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে ড. পিয়াস করিমকে স্কয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স এন্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ ২দিনের জন্য স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. পিয়াস করিমের ৩ বোন যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে থাকেন। তাদের আসতে সময় লাগবে। সে হিসেবে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে কবে এবং কোথায় তাকে দাফন করা হবে।

এদিকে অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সকালে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া ড. পিয়াস করিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, তার মৃত্যুতে দেশ একজন মেধাবী শিক্ষককে হারিয়েছে। তিনি সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবা এডভোকেট এম এ করিম। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিতি পান অধ্যাপক ড. পিয়াস করিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ