1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

চলে গেলেন ঋষি কাপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৭১ Time View

বলিউডের আরেক তারকা ঋষি কাপুরের মৃত্যুর খবর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুম্বাইয়ের একটি  হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা।

দীর্ঘদিন ধরে ক্যানসারে অসুস্থ থাকার পর গতকালই ওই হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী শ্বাসকষ্টের সমস্যা নিয়েই ভর্তি করা হয়েছিল তাঁকে।

২০১৮ সালের মাঝামাঝি থেকেই শারীরিক অসুস্থতার কারণে খবরের শিরোনামে রয়েছেন ঋষি কাপুর। ২০১৮’র সেপ্টেম্বর মাস। খবর আসে, সস্ত্রীক যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন ঋষি কাপুর। কারণ, তাঁর শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যানসার। নিউ ইয়র্ক সিটির স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে ভরতি হলেন এই জনপ্রিয় অভিনেতা।

সূত্র জানায়, ওই সময় ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের এই শক্তিমান অভিনেতা। পরিচালক হিতেশ ভাটিয়ার পরিচালনায় একটি কমেডি ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে চলে যাওয়ায় সেই কাজে বিরতি পড়ে। সেবার শেষ রক্ষা হলেও এবার আর হয়নি। ইরফান খানের মৃত্যুর ঠিক পরের দিনই এলো আরেক নক্ষত্র পতনের খবর।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ