1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

চলছে মৃদু তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৫১ Time View

টানা পঞ্চম দিনের মতো দেশে চলছে মৃদু তাপপ্রবাহ। গত শুক্রবার (২৭ মার্চ) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। চলতি মাসের অবশিষ্ট দিনগুলোতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

সাধারণত, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়া অফিসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বরিশাল বিভাগের ছয়টি জেলায় শুক্রবার থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে, যা গতকাল শনিবারও অব্যাহত ছিল। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ চলে।

আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত মার্চের শেষ সময় থেকে দেশে তাপপ্রবাহ শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি চলবে মে মাসের শেষ পর্যন্ত। ক্ষেত্রবিশেষে তা জুন পর্যন্তও যেতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৭টি জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে বলা হয় মাঝারি তাপপ্রবাহ আর ৪০ থেকে ওপরে উঠলে বলা হয় তীব্র তাপপ্রবাহ।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

ফরিদপুরে ৩৬ দশমিক ৩ ডিগ্রি, সীতাকুণ্ডে ৩৬ দশমিক ১ ডিগ্রি, রাঙ্গামাটিতে ৩৭ ডিগি এবং কক্সবাজারে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ