1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চবি’র শিক্ষক বাসে ককটেল হামলা, আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৭ Time View

cocktel7চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি শিক্ষক বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষকদের নাম জানা যায়নি।

আজ বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম হাটহাজারি সড়কের চৌধুরীহাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ৩ শিক্ষককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বৈধ ছাত্রদের অবস্থানে সুযোগের দাবিতে ১০ দিনেরও বেশি সময় ধরে ধর্মঘট চলছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ধর্মঘট আহ্বান করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ধর্মঘট চলাকালে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার বিশ্ববিদ্যায়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসে ককটেল হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ