1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ফুডপান্ডা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৮ Time View

বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। চট্টগ্রামে গত দুই মাস ধরে কার্যক্রম চালালেও সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফুডপান্ডার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ফুডপান্ডার নানা দিক নিয়ে বক্তব্য দেন ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা, উপ-পরিচালক যুবায়ের বি.এ সিদ্দীকী, বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ।image_97312_0

আমব্রিন রেজা বলেন, ফুডপান্ডা বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের ৩৫ হাজার রেস্টুরেন্টের সঙ্গে কাজ করছে। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ফুযপান্ডা। এবছরের জুন থেকে পরীক্ষামূলকভাবে চট্টগ্রামে ফুডপান্ডার কার্যক্রম শুরু করি। কার্যক্রম শুরুর দুই মাসের মধ্যে আমরা বেশ সাড়া পেয়েছি। অনলাইনের মাধ্যমে খাবারের চাহিদার কথা জানালে এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে ফুডপান্ডার কর্মীরা।

আমবারীন রেজা আরো বলেন, চট্টগ্রামের ৪০টি নামীদামি রেস্টুরেন্ট আমাদের সাথে কাজ করছে। এর ফলে চট্টগ্রামের হালিশহর, ২ নম্বর গেইট, বহদ্দারহাট, সিডিএ এভিনিউ, জিইসি মোড়, ওয়াসা, মেহেদীবাগ, গোলপাহাড় মোড়, প্রবর্তক মোড়, জামালখান, স্টেশন রোড, মুরাদপুর, লালখান বাজার, কাজীর দেউরীসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানে চাহিদা অনুযায়ী খাবার পৌঁছে দিচ্ছে ফুডপান্ডা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ