1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

আফ্রিকার দেশ মোজাম্বিক ও মালাউইতে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু মালাউইতেই প্রাণ গেছে ৩ শতাধিক।
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা দুই দেশের কর্তৃপক্ষের। নিখোঁজ রয়েছেন অনেকে। টানা বৃষ্টি এবং বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।
ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্লাবিত অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। সংকট সামাল দিতে আন্তর্জাতিক সহায়তায় আহ্বান জানিয়েছে দুই দেশের সরকার।
গেল শনিবার দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলোতে আঘাত হানে ফ্রেডি। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম স্থলভাগে প্রবেশ করে এই ঝড়।
ফ্রেডিকে ইতিহাসের দীর্ঘস্থায়ী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়গুলোর একটি বলছেন গবেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ও এটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ