1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

গুলিস্তানের সিদ্দিকবাজারের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং মোতালেব মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর এবং মতিউর সম্পর্কে দুই ভাই। তারা বিস্ফোরণ হওয়া ওই ভবনটির মালিক। আর মিন্টু ওই ভবনের বেজমেন্টে থাকা ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।

এর আগে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল ডিবি পুলিশ। এরপর বিস্ফোরণের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ