1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬০ Time View

রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, নিহত কামাল মাদক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ব্যাপারে পল্টন থানার এসআই সৈয়দ আলী জানান, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে মাদক কারবারিদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। পরে নিহত যুবককে মাদক কারবারি বলে শনাক্ত করা হয়।

তিনি আরো জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ