1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

‘গাড়ি না পোড়ালে জনগণ স্বস্তিতে বাড়ি যেতে পারত’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ২৩৫ Time View

pmপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তথাকথিত আন্দোলনের নামে বিগত জানুয়ারি থেকে ৩ মাসের জ্বালাও-পোড়াও এবং অগ্নি সন্ত্রাসের তীব্র সমালোচনা পুনর্ব্যক্ত করে বলেছেন, বিএনপি-জামায়াত চক্র ওই সময় বাস, রেল ও লঞ্চ জ্বালিয়ে না দিলে দেশের মানুষ আরো স্বস্তিতে বাড়ি যেতে পারতেন। তিনি বলেন, ৩ মাসে বিএনপি ও জামায়াত জনগণের জানমালের যে পরিমাণ ক্ষতি ও ধ্বংস সাধন করেছে তা বর্ণনাতীত। আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এইচটি ইমাম, প্রেস সচিব ইহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনকৃত এ ৭ উন্নয়ন প্রকল্প হচ্ছে- বান্দরবানে থানচি-আলী কদম সড়ক, রংপুর বিভাগীয় সড়কের ১৬ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণ, ঢাকায় বিরলিয়া-আমুলিয়া হাইওয়ে, বিরলিয়া সেতু এবং রাষ্ট্রীয় খাতে নির্মিত যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ও দু’টি নতুন ফেরি। গণভবনে এ অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবগণ বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা ও জাতীয় সম্পদ ধ্বংসের মতো এমন নৃশংসতা আর কখনো দেখেন নাই। তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্র ২ হাজার বাস ধ্বংস করেছে এবং রেলগাড়ি জ্বালিয়েছে ও রেল লাইন উপড়ে ফেলেছে। তাদের আগুন সন্ত্রাস থেকে লঞ্চও রেহাই পায়নি।
শেখ হাসিনা বলেন, বিএনপি ও জামায়াতের পক্ষেই এ ধরনের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। বাংলাদেশ যাতে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে পারে এ লক্ষ্যে তিনি বাজেট ও অন্যান্য প্রকল্প আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আয়ের দেশে উন্নীত হবো। এ লক্ষ্য অর্জনে আমাদের সকলকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি এসব প্রকল্প যথাযথ বাস্তবায়নে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে দেমের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশবাসীও উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ