1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গার্মেন্টস শ্রমিককে মাইক্রোবাসে ধর্ষণের ঘটনা মিথ্যা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ১৫৭ Time View

রাজধানীর মিরপুরে চলন্ত মাইক্রোবাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনাটি মিথ্যা ছিল বলে আদালতকে জানিয়েছে মিরপুর জোনের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।image_90569_0

আদালতে স্বশরীরে হাজির হয়ে মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তারা একথা বলেন।

এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়ার জন্য আগামী ২১ জুলাই সোমবার দিন ধার্য করেছে আদালত।

গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে দোষীদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় মিরপুর জোনের ডিসি, ওসি ও ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার্স ইনচার্জকে গত ৯ জুলাই তলব করে হাইকোর্ট।  সে মোতাবেক তারা আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দেন।

এ ঘটনায় দোষীদের গ্রেফতার না করার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।

গত ৫ জুলাই চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে এ আবেদনটি দায়ের করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গত ২ জুলাই রাজধানীর কল্যাণপুরের এক পোশাকশ্রমিক মাইক্রোবাসে গণধর্ষণের শিকার হন মর্মে পত্রিকায় প্রকাশ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ