1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

গাজায় ব্যাপক হতাহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬৭ Time View

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট গাজায় সাম্প্রতিক সহিংসতায় শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত ও আহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্যাচেলেট বলেছেন, ‘সংঘাতের সময় যে কোনও শিশুকে আঘাত করা অত্যন্ত পীড়াদায়ক এবং এই বছর অনেক শিশুকে হত্যা এবং পঙ্গু করা বিবেকবর্জিত ঘটনা।’

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বৃহস্পতিবার বলেছে, গত সপ্তাহে ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত সহিংসতায় ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১৭ শিশু ও চার নারীসহ অন্তত ২২ জন বেসামরিক নাগরিক।

জাতিসংঘের মানবাধিকার অফিসের পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ১৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এতে চলতি বছরের শুরু থেকে মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়িয়েছে।

মানবাধিকারবিষয়ক হাইকমিশনার দফতর বলেছে, যুদ্ধবিরতি বহাল থাকা অস্থায় পশ্চিম তীরে উত্তেজনার কারণে গাজায় সর্বশেষ হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেখানে ৯ আগস্ট গুলিতে চার ফিলিস্তিনি নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

ব্যাচলেট বলেছেন, ‘ফিলিস্তিনের পরিস্থিতি অত্যন্ত নাজুক, এবং নাবলুসের মতো ঝুঁকিপূর্ণ ঘটনাগুলি গাজায় আরও অরাজকতা তৈরি করতে পারে। আন্তর্জাতিক রীতি মেনে আগ্নেয়াস্ত্র ব্যবহারে আরো কঠোরতা নিশ্চিত করা সহ আরও রক্তপাত রোধ করার জন্য সর্বোচ্চ সংযম প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ