1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

গাজায় ইসরাইলি বিমান হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ১৪০ Time View

ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় গাজা সীমান্তের অদূরে একটি ইসরাইলি সামরিক জীপে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় চার জন সৈন্য আহত হলে সংঘর্ষের সূত্রপাত হয়। বিবিসির খবরে একথা বলা হয়।
রবিবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২০০৮ সালের ডিসেম্বরে গাজায় ২২ দিনব্যাপী ইসরাইলি হামলার পর এটাই তাদের মধ্যে প্রথম গুরুতর সংঘর্ষ। শনিবার মধ্যরাতের পর উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরের কাছে ইসরাইলি বিমান হামলায় একজন হামাস যোদ্ধা নিহত এবং আরো দু’জন আহত হয়। নিহত যোদ্ধার নাম মোহাম্মদ শাবিকানি। ২০ বছরের শাবিকানি সশস্ত্র ইসলামী জিহাদের সদস্য। শনিবার রাতে ইসরাইলি বিমান বাহিনী গাজাসিটির উত্তর ও পূর্বদিকে বোমাবর্ষণ করলে আরো দু’জন ফিলিস্তিনি আহত হয়। রবিবার সকালে উদ্ধারকর্মীরা ইসলামী জিহাদের আরেকজন যোদ্ধার লাশ উদ্ধার করে। তার নাম মোহাম্মদ আবেদ। ইসলামী জিহাদের এই যোদ্ধা জাবালিয়ার পূর্বদিকে আরেকটি পৃথক ইসরাইলি বিমান হামলায় নিহত হয়। এ নিয়ে ১২ ঘণ্টায় নিহতদের সংখ্যা ৬ জনে উন্নীত হয়।
ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, শনিবার রাতে তারা একটি অস্ত্র মজুদ, একটি অস্ত্র নির্মাণকারী স্থাপনা এবং দু’টি রকেট উৎক্ষেপণ মঞ্চসহ ৭টি পৃথক অবস্থানে বিমান হামলা চালিয়েছে।
গাজা থেকে ইসরাইলি সীমান্ত শহর সাদারাতে ৩৬ টি রকেট নিক্ষেপ করা হলে ৪ জন আহত হয়। বামপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) ইসরাইলি সামরিক জীপে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্ব গ্রহণ করেছে। অন্যদিকে আরেকটি ফিলিস্তিনি গ্রুপ পপুলার রেজিট্যান্স কমিটি এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, গাজায় হামলার জন্য ইহুদী দুশমনদের চরম মূল্য দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ