1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধির নিন্দা যুক্তরাজ্যের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৩ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। বুধবার তিনি বলেন, গাজা পরিস্থিতি এখনো চরম উদ্বেগের। এ কারণে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার কড়া বিরোধিতা করেন তিনি।

হাউস অব কমন্সে সাপ্তাহিক প্রাইম মিনিস্টারস কোয়েশ্চনস সেশনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো নেতাদের সম্মেলনে থাকায় তার অনুপস্থিতিতে রায়নার বলেন, ‘গাজার পরিস্থিতি আমাদের জন্য চরম উদ্বেগের।
ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিন্দনীয় এবং ফলপ্রসূ নয়।’

তিনি আরো বলেন, ‘আমরা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ, (অধিকৃত পশ্চিম তীরে) বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার তীব্র বিরোধিতা করি।’

ইসরায়েলে ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি অব্যাহত রাখা নিয়ে প্রশ্ন করা হলে রায়নার বলেন, যুক্তরাজ্য সরাসরি ইসরায়েলকে অস্ত্র বিক্রি করে না, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ