1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

গভীর রাতে উত্তরায় মাইক্রোবাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালিদ বিন রাশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতের বেলা মার্কেটের পাশে পার্কিং করা একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন দেখা দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উত্তরা স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে ছিল, তবে তাদের আর প্রয়োজন হয়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা, এটি নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ নিশ্চিত করা যাবে।

প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, রাতের নীরব সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি এসে পার্ক করা গাড়ির চারপাশে কিছু ঢেলে আগুন লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

তিনি আরও জানান, আগুন লাগার মুহূর্তে তীব্র শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় রাতের বেলা অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। তারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ উভয় সংস্থা জানিয়েছে, এমন নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ