1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩০৪ জন : মৃত্যু ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View

: খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় একজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৯৩ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬৩ জনের। এর মধ্যে খুলনায় ২৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ও ঝিনাইদহে দুইজন করে এবং সাতক্ষীরা ও সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের রোববার (১১ অক্টোবর) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১০৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাগেরহাটে ২৫ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, যশোরে ২৮ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ২০ জন, নড়াইলে ১৪ জন, কুষ্টিয়ায় ১৭ জন, চুয়াডাঙ্গায় ১০ জন এবং মেহেরপুরে ১০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত খুলনায় ৬ হাজার ২৭০ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৪২ জন, বাগেরহাটে ২ হাজার ১৬৮ জন, সাতক্ষীরায় ৪৮৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪৪ জন, যশোরে ১ হাজার ৬১২ জন, ঝিনাইদহে ৪৪৫ জন, মাগুরায় ৩৭০ জন, নড়াইলে ৫৮৯ জন, কুষ্টিয়ায় ৪০৬ জন, চুয়াডাঙ্গায় ১৪৭ জন এবং মেহেরপুরে ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪ হাজার ৬৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৪৩ জন। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত ৩৯৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ