1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ Time View
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ কারাগার থেকে মশিউরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান মশিউরের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

 

শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর সায়েন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে মশিউরকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।

মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ