1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

‘খালেদার মুক্তি প্রধানমন্ত্রীর মানবিকতার দৃষ্টান্ত’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৮ Time View

খালেদা জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে নৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি, বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মাক ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোর পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১০ থেকে ১১ দিন আগে তাঁরা আবেদন করেন। ইচ্ছে করলে তাঁরা আরো আগেই আবেদন করতে পারতেন। তিনি বলেন, খালেদা জিয়া যে কোনো মুহূর্তে ছাড়া পেতে পারেন। কিছু আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। সেগুলো শেষ হলেই তিনি মুক্তি পাবেন। আশা করি বিএনপি করোনা মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ