1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ : উ.কোরিয়াকে একঘরে করার আহ্বান যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৫২ Time View

উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য বুধবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এ আহ্বান জানাল ওয়াশিংটন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সর্বশেষ উসকানিমূলক পদক্ষেপের ওপর জরুরি বৈঠক চলাকালে ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। এ সময় পিয়ংইয়ংয়ে চীনের তেলের চালান না পাঠানোরও আহ্বান জানানো হয়।
খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং-উনকে ‘পাগলা কুকুর’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশটির বিরুদ্ধে নতুন করে ‘বড় ধরনের’ অবরোধ আরোপের হুমকি দিয়েছেন।
বুধবার এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়া দাবি করছে এটি যুক্তরাষ্ট্রের যে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ