1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ক্রেস্ট না ‘ক্যাশ’ চাইলেন চিফ হুইপ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৭৫ Time View

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বলেছেন, ‘আগামীকাল (শনিবার) দলীয় কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বসব। যদি কেউর উপঢৌকন দেওয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না। ক্যাশ (নগদ টাকা) চাই, ক্যাশ চাই।’

চিফ হুইপ আরও বলেন, ‘বোঝেন নাই? নির্বাচন করতে গেলে অনেক লাগে। কাজেই ক্যাশ দিয়েন, খুব ভালো হইবে। কাল (শনিবার) দেখা হবে সবার সঙ্গে। আজ আর কোনো ক্রেস্ট নেব না। সমস্ত ক্রেস্ট আমি পরে নেব।’

গতকাল শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীরা চিফ হুইপকে ক্রেস্ট, ফুলের তোড়া উপহার দেন। সেখানে চিফ হুইপ এসব কথা বলেন। পরে গণসংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে শহরে সম্প্রচার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে চিফ হুইপ আজ শনিবার মুঠোফোনে বলেন, ‘ক্যাশের কথা বলেছি। তবে সেটা দলের জন্য।’
স্থানীয় কেবল অপারেটরে প্রচারিত গণসংবর্ধনা অনুষ্ঠানের ওই ভিডিও দেখার পরে বাউফলে আলোচনার ঝড় উঠেছে। বাউফলের ব্যবসায়ী জাকির হোসেন বলেছেন, ‘এইডাও দেশ। চিফ হুইপেও মাইকে টাহা চায়।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ফরাজি বলেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে ভিডিও দেখে হতবাক হয়েছি।’
পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আহম্মেদ মিয়া বলেন, তাঁর (চিফ হুইপ) ওই বক্তব্যে সবাই হতবাক হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ