1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ

কোর্টের বারান্দায় বিএনপির হাজারও নেতার ভিড় : ৭ শতাধিক জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১৩৪ Time View

নাশকতার ছয় মামলায় ময়মনসিংহ, নেত্রকোনা ও কুমিল্লা বিএনপির ৬৩৯ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপির নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

এর আগে হা্‌ইকোর্টের অপর একটি বেঞ্চ একই ধরনের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যানসহ ৭৫ জনের জামিন দিয়েছেন। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানজিব সিদ্দিকী।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন মিলে ১ হাজারেরও বেশি নেতাকর্মী আগাম জামিনের জন্য হাইকোর্টে অপেক্ষা করছেন। সোমবার সকালে সুপ্রিমকোর্ট চত্বর এবং হাইকোর্টের সংশ্লিষ্ট কোর্টের সামনের বারান্দায় তাদের উপস্থিতি রয়েছে লক্ষ্য করার মতো।

এসব নেতাকর্মীর মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গত ৮ থেকে ১৪ তারিখের মধ্যে নাশকতা, ভাঙচুরসহ একাধিক অভিযোগের মামলায় আগাম জামিন পেতে তারা হাইকোর্টে এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ