1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

কেরালা হাউসে ফিরল ‘বিফ ফ্রাই’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২২২ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির কেরালা ভবনের ক্যানটিনের খাবারের তালিকায় ফিরে এল বিতর্কিত ‘বিফ ফ্রাই’। শুধু তা-ই নয়, এক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে গেল। যদিও এ ‘বিফ’ আসলে গরু নয়, মহিষ।
দিল্লি পুলিশ গত সোমবার কেরালা ভবনে হানা দিয়েছিল গরুর মাংস বিক্রি হচ্ছে কি না যাচাই করতে। পুলিশের সেই আচরণ ব্যাপক রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দেয়। গরুর মাংস বিক্রি হচ্ছে বলে পুলিশকে যিনি অভিযোগ করেছিলেন, সেই হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তকে পুলিশ গতকাল বুধবার আটক করে। কেন তিনি ভুল খবর দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছেন তা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দিল্লিতে গো-মাংস বিক্রি হয় না। ‘বিফ’ বলে যা বিক্রি হয় তা আসলে মহিষের মাংস। কেরালা ভবনেও বহু বছর ধরে মহিষের মাংস ভাজাকেই ‘বিফ ফ্রাই’ বলা হতো। সোমবারের ঘটনার পর গতকাল মেনুতে অবশ্য ইংরেজিতে ‘বাফেলো মিট’ লেখা হয়েছে।
কেরালা ভবনে দিল্লি পুলিশ ঢুকেছিল ওই রাজ্য সরকারের কর্তাদের সঙ্গে কথা না বলেই। এই কাজকে দিল্লির পুলিশ কমিশনার আইনসিদ্ধ বলে দাবি করলেও কেরালার কংগ্রেস মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। গতকাল তিনি বলেন, ‘পুলিশের যুক্তি নিতান্তই অসার। পুলিশের উচিত ছিল রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পুলিশ কমিশনারকে তলব করে ঘটনার প্রতিবেদন চান। কমিশনার বি এস বাসসি গতকাল প্রতিবেদন জমা দিয়েছেন। তাতে বলেছেন, যা করেছেন আইন মেনেই করেছেন।
কমিশনার অপসারণের দাবিতে গতকালও সরব ছিল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি। দলটির নেতাদের দাবি, দিল্লি পুলিশ বিজেপি-সেনার ভূমিকা পালন করছে। পুলিশ সূত্রে জানা গেছে, হিন্দু সেনার প্রধানকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনে মামলা দায়ের করা হতে পারে। যদিও কেরালার মুখ্যমন্ত্রীর দাবি, অপরাধী পুলিশের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
এদিকে গতকাল দিল্লিতে শুরু হওয়া সিপিএমের পলিট ব্যুরোর বৈঠকে গরু-বিতর্ক নিয়ে আলোচনা হয়েছে। দলের সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর সারা দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটেছে। গো-হত্যা, গো-মাংস বা মানুষের খাদ্যাভ্যাসের ওপর অযথা বিধিনিষেধ আরোপ করে শাসক দল সাম্প্রদায়িকতায় উসকানি দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ