1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

কুন্দুজ হামলার ঘটনায় এমএসএফ’র তদন্ত দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ১৮৪ Time View

আফগানিস্তানের কুন্দুজে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে বা এমএসএফ এর asdtasjdkl'হাসপাতালে মার্কিন বোমা হামলার ঘটনায় স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। এই হামলার ঘটনাটিকে ‘স্পষ্টতই যুদ্ধাপরাধ’ হিসেবেও মনে করছে এমএসএফ।
মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে’র উপরে হামলার ঘটনায়, একটি স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে, সেখানে পরিস্থিতি ছিল বিভ্রান্তিকর ও জটিল। কিন্তু মার্কিন তদন্তের ওপরে আস্থা রাখতে পারছে না দুর্ঘটনার স্বীকার হওয়া আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি। তাই, একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি করছে তারা।
পাশপাশি, অনিচ্ছাকৃতভাবে এই হাসপাতালে হামলার ঘটনাটি ঘটেছে বলে মার্কিন সেনাবাহিনী যে দাবী করেছে সেটিকেও নাকচ করে দিয়েছে এমএসএফ।
এমএসএফ বলছে, মার্কিন সেনারা খুব হিসেব-নিকেশ করে নির্ভুলভাবেই বারবার ওই হাসপাতাল ভবনে হামলা চালায়।
ঘটনার পর কুন্দুজ থেকে এমএসএফ’র কাজ গুটিয়ে নেয়া হয়েছে। ওই ঘটনায় এমএসএফ’র ১২ জন কর্মকর্তা এবং ১০ জন রোগীর মৃত্যু হয়। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ