1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

কিস্তিতে পরিশোধ করা যাবে হজের টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ১২৫ Time View

haj packgeহজের টাকা কিস্তিতে পরিশোধের সুযোগ রেখে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন ফি গ্রহণের সময়সীমা পুনর্নিধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তাদের ৫ ফেব্রুয়ারির মধ্যে ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে। বাকি টাকা আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে। এছাড়া যারা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তাদের ৫ ফেব্রুয়ারির মধ্যে ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা জমা দিতে হবে। বাকি টাকা জমা দিতে হবে আগামী ১০ দিনের মধ্যে।’

উল্লেখ্য, এ বছর হজে যাওয়ার জন্য ৫ ফেব্রুয়ারির মধ্যেই সব টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু বর্তমানে এটি কিস্তির মাধ্যমে পরিশোধের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন হওয়ায় হজ যাত্রীরা সে টাকা পরিশোধের জন্য আরো চার মাস সময় পেলেন।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় গমনে ইচ্ছুক হজযাত্রীদের জন্য দু’টি প্যাকেজ রাখা হয়েছে। প্রথম প্যাকেজের খরচ তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় প্যাকেজমূল্য ধরা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

গত বছর সরকার ঘোষিত দু’টি প্যাকেজের মূল্য ছিল- তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দুই লাখ ৯৫ হাজার ৫৭৭ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর ২০১৫ পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বাকি ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ