1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

কিছুটা সময় নিয়ে হলেও এমপি লিটনের হত্যাকারীদের সনাক্ত করা হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ১০৭ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, অতীতে আমাদের যে সাফল্য তাতে আমরা আশাবাদী কিছুটা সময় নিয়ে হলেও এমপি লিটনের হত্যাকারীদের পুলিশ সনাক্ত করতে পারবে। পুলিশের সকল সংস্থা নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে।

মঙ্গলবার দুপুর ১টায় রংপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন,  ইতিপূর্বে যত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা আমরা উদঘাটন করেছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই এমপি লিটন হত্যার তদন্ত কাজ চলছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এটা দেশে বিদেশে সকলইে স্বীকার করে।

পরে প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দেন আইজিপি এ কে এম শহীদুল হক।

সভায় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ