1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

কাশ্মীরে ভারতীয় ৯ সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এখন পর্যন্ত ৯ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুঞ্চ জেলায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তারা।

শনিবার ( ১৬ অক্টোবর) আরও দুই সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও) ছিলেন, যিনি সংঘর্ষের ঘটনার পর নিখোঁজ হন।

গত কয়েকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছে পুঞ্চে। বৃহস্পতিবার তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে পুঞ্চ-রাজৌরির জঙ্গলে।

jagonews24

পরে দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, পুঞ্চের মেনধার মহকুমার নার খাস জঙ্গলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের গোলাগুলি হয়। বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে অভিযান চালানোর সময়েই সেনাবাহিনীর সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

গত ১০ অক্টোবর পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক কর্মকর্তাসহ পাঁচ জওয়ান নিহত হন। তারপর থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ