1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

কাশ্মিরে বাস খাদে, নিহত ১৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ১৩১ Time View
 জম্মিু-কাশ্মির অঞ্চলে মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এর ১৭ যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩৪ জন।
 image_91991_0.gif
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, মঙ্গলবার জম্মু-শ্রীনগর মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। রামবান জেলার দিগদো এলাকার কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ৪শ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয় জন নারী এবং একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন। এদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হেলিকপ্টারে করে জম্মুতে নিয়ে আসা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে  সেনা, পুলিশ ও দমকল বাহিনী।বাসের অধিকাংশ যাত্রী ছিল পুঞ্চ ও রাজৌরি জেলার বাসিন্দা। এছাড়া কিছু যাত্রী ছিল গুজরাট প্রদেশের। তারা কাশ্মির উপত্যকায় এক র‌্যালিতে অংশ নিতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ