1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

কাল দেশে ফিরছেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

মা, শাশুড়ি ও তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই খবর জানার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটা খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

তবে ওয়ানডে সিরিজ শেষ করে আগামীকালই (২৪ মার্চ বৃহস্পতিবার) দেশের বিমান ধরবেন সাকিব। এমিরেটসের একটি ফ্লাইটে তার বিমানের টিকিট কাটা হয়েছে, জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।

তৃতীয় ওয়ানডে না খেলেই সাকিব দেশে ফিরে আসছেন, শুরুতে এমন কথা শোনা যাচ্ছিল। কিন্তু পরে ঢাকায় পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার খবর শুনে তৃতীয় ওয়ানডেটা খেলার সিদ্ধান্ত নেন সাকিব।

বৃহস্পতিবার সাকিব দেশে ফিরে আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট যে খেলতে পারবেন না, সেটি একরকম নিশ্চিত। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু প্রথম টেস্ট।

এরপর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। তার আগে অনেকটা সময় পাওয়া যাবে। যদি এর মধ্যে পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা ‘দুশ্চিন্তামুক্ত’ থাকার মতো হয়ে যায়, তবে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিতে পারেন সাকিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ