1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরীমণির নাচের ভিডিও ভাইরাল সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জানাল সামরিক জোট

কাজাখস্তানে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২
  • ২২৩ Time View

কাজাখস্তানে একটি সামরিক বিমান দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

দেশটির দক্ষিণাঞ্চলে শিমক্যান্ট শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২০ জন দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ৭ জন বিমানটির ক্রু। তবে তারাও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। খবর বিবিসি, ফক্স নিউজ.কম ও দি ভয়েস অব রাশিয়া।

জানা গেছে, সামরিক কর্মকর্তা বহনকারী এনটোনভ-২৭ বিমানটিতে ২৭ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমান্ডার তুর্গানবেগ স্টামকেভসহ সবাই মারা গেছেন এবং বিমানটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ৭টায় বিমানটি রাডারের আওতার বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, বিমানটি ২ হাজার ৬শ ফুট উপর থেকে বিকট শব্দে ছিটকে পড়ে এবং এতে আগুন লেগে যায়।

আবহাওয়া খারাপ থাকার কারণে বিমানটি রাডারের সংযোগ হারিয়ে ফেলে বলে খবরে বলা হয়েছে।  তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা, এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ