1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল

কলকাতা সফরে আইফোন হারালেন এইচ টি ইমাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০ Time View

কলকাতা সফরে গিয়ে নিজের আইফোন হারিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। একটি বৈঠকে অংশ নিতে রোববার কলকাতায় যান তিনি।

এ বিষয়ে কলকাতার বেনিয়াপুকুর থানায় একটি অভিযোগ করেছেন কলকাতায় বাংলাদেশ চ্যান্সেরি বি এম জামাল হোসেন। সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানা যায়।

সূত্র জানিয়েছে, এইচ টি ইমামের হারানো মোবাইল ফোনটিতে গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা তিনি মন্ত্রী পদমর্যাদায় কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর কাছাকাছি মানুষদের একজন।

কলকাতায় বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন সিনিয়র কূটনীতিকরা। হোটেল পর্যন্তও তারা ছিলেন। এ অবস্থায় কীভাবে এইচ টি ইমাম ফোনটি হারালেন তা স্পষ্ট নয়।

তবে পুলিশের কাছে করা অভিযোগে বলা হয়েছে, শহরের পার্ক সার্কাস এলাকায় বাংলাদেশ হাইকমিশনের কাছে কোথাও ফোনটি হারিয়েছে। তবে এটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

এদিকে, ফোনটি হারানোতে এতে থাকা তথ্য নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। ফোনে থাকা তথ্য চুরির সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তারা।

কলকাতা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ফোনটি খুঁজে পাওয়াকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। অন্যথায় এটি তাদের সুনামের জন্য ক্ষতিকর। তবে তারা ফোনটি ট্র্যাক করতে গিয়ে অবাক হয়েছেন, কেননা অ্যাপলের ফোনেই ট্র্যাকিং ব্যবস্থা থাকে। কিন্তু এক্ষেত্রে সে প্রযুক্তি কাজে আসছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ