1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

কর্মমুখী শিক্ষা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৮২ Time View

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। যেন ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

সোমবার (৮ মে) দুপুরে বঙ্গভবনে পৃথক দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন।

এদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, সাক্ষাৎকালে উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠককালে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। একই সঙ্গে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। যেন ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ পান।

রাষ্ট্রপতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ