1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

করোনা: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়ালো

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়ালো।

শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন সাত লাখ ১৮ হাজার ৯৮৪ জন। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৮ লাখ ১৬ হাজার ৪৯৪ জন।

এছাড়াও এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র বয়স্ক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের সুরক্ষার জন্য টিকার বুস্টার ডোজ শুরু করেছে। প্রেসিডেন্ট জো বাইডেনও বুস্টার ডোজ নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের ট্যালি অনুযায়ী গত সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত এবং মৃত্যুর হারে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। বৈশ্বিক মোট আক্রান্তের ১৯ শতাংশ এবং মৃত্যুর ১৪ শতাংশই যুক্তরাষ্ট্রে। করোনা মহামারিতে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী দেশটির প্রায় ৫৬ শতাংশ মানুষ করোনাভাইরাসের টিকার দুই ডোজ এবং ৬৫ শতাংশ এক ডোজ গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ