1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

করোনা চিকিৎসাকেন্দ্রে অনুদান দিলেন অমিতাভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৯ Time View

ভারতের দিল্লির রাকাবগঞ্জ গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্রে দুই কোটি রুপি অনুদান দিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। আজ সোমবার (১০ মে) এ করোনা চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা এ তথ্য জানিয়েছেন।

সিরসা এক টুইট বার্তায় বলেন, ‘শ্রী গুরু টেগ বাহাদুর করোনা সেবাকেন্দ্রে অমিতাভ বচ্চন যখন এই অর্থ সহায়তা দেন, তখন তার বক্তব্য ছিল ‘শিখরা কিংবদন্তি, তাদের কাজের জন্য শ্রদ্ধা’।’

এই করোনা চিকিৎসাকেন্দ্রে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আসবে বলেও নিশ্চয়তা দেন অমিতাভ বচ্চন। সিরসা বলেন, ‘দিল্লিতে যখন অক্সিজেনের তীব্র সঙ্কট তখন প্রায় প্রতিদিনই অমিতাভ বচ্চন আমার কাছে জানতে চাইতেন অক্সিজেন সুবিধার অগ্রগতি কেমন।’

এদিকে সোমবার উদ্বোধন হতে যাচ্ছে রাকাবগঞ্জ গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্র। এতে ৩০০টি বেড, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সুবিধা থাকবে। এখানে সব সুবিধাই রোগীরা বিনামূল্যে পাবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ