1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

করোনায় আরও ৪১ জন আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৮১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি।
আগের দিন ১ হাজার ৪৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৯ জনের। সংক্রমণ বেড়েছে দশমিক ০৪ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ২ দশমিক ৭০ শতাংশ। আজ বেড়ে হয়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৯০২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১১ হাজার ৯০১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ