1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

করোনার টিকা নিলেন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রবিবার (১৪ ফেব্রুয়ারি) করোনা ভ্যাকসিন নিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথম কর্মদিবসেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনা ভাইরাসের টিকা নিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ করোনা ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কোনও প্রকার গুজবে কান না দিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে সবাইকে নির্দেশ দেন।

এ ছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ