1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর শিল্পী লিওন রাসেল আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৩৪ Time View

5পিয়ানোয় আঙুল ঘুরিয়ে জাদু খেলা শিল্পী লিওন রাসেল আর নেই। মহান মুক্তিযুদ্ধের সমর্থনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশ নেওয়া এই খ্যাতিমান শিল্পী স্থানীয় সময় গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে ৭৪ বছর বয়সে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই চলে গেছেন না ফেরার দেশে।

এক বিবৃতিতে লিওন রাসেলের ওয়েবসাইটে তার স্ত্রী জ্যানেট ব্রিজেস এ সংবাদ নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ১৯৪২ সালের ২ এপ্রিল লিওন রাসেলের জন্ম। এ পর্যন্ত তার ৩৫টির বেশি গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। ২০১১ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে ওঠে এ শিল্পীর নাম।

জনপ্রিয় সংগীতশিল্পী এলটন জন, কিংবদন্তি লিওন রাসেলকে নিজের সংগীতের আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে মনে করতেন।

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের আহ্বানে ওই কনসার্টে অংশ নিয়ে গিটারের পাশাপাশি পিয়ানো বাজিয়ে ১০ মিনিটের একটি মেডলিতে ‘ইয়াং ব্লাড’ গানটির কিছু অংশ গেয়েছিলেন তিনি।

সত্তরের দশকে বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন রাসেল। পিয়ানো, বেজ গিটার, মেন্ডোলিনে বাজানোয় যেমন ছিলেন দক্ষ, তেমনি লোকগান, জ্যাজ, ব্লুজ আর রক গান দিয়েও মাতিয়েছেন দুনিয়া। তিনি শুধু গাইতেনই না, লিখতেনও। সূত্র : রয়টার্স, বিবিসি ও ইয়াহু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ