1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

কণা, কোনাল ও কর্নিয়া একযোগে ‘রাজকন্যা’য়

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮৮ Time View

কণা, কোনাল ও কর্নিয়া—এই সময়ের জনপ্রিয় তিন গায়িকা। প্রত্যেকের নাম শুরু ‘ক’ দিয়ে। তিনজনই প্লেব্যাকে নিয়মিত। তবে এক ছবিতে আগে কখনো কণ্ঠ দেননি তাঁরা। এবার ঘটেছে সেই ঘটনা। রাজু চৌধুরীর ছবি ‘রাজকন্যা’র তিনটি গানে পাওয়া যাবে তাঁদের কণ্ঠ। শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে ‘পুড়তে ভীষণ লাগে ভালো’ গেয়েছেন কোনাল, প্রমিতের সুর ও সংগীতে ‘রাজকন্যা’ টাইটেল কণা ও ‘অল্প আদরে’ গেয়েছেন কর্নিয়া।

কণা বলেন, “একেবারেই কাকতালীয় ঘটনা। আমরা কেউই আগে থেকে জানতাম না। আলাদা দিনে গানগুলো রেকর্ড হয়েছে। তবে এক ছবিতে আমরা তিন ‘ক’ আছি, শুনেই ভালো লাগছে।”

তিন ‘ক’-এর বিষয়টা নিয়ে খুশি কোনালও। কর্নিয়া বলেন, ‘কণা আপু ও কোনাল আপু আমার সিনিয়র। তাঁদের সঙ্গে এক ছবিতে আমার গান থাকবে, এটা অনেক খুশির খবর।’

‘রাজকন্যা’র আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী মিথিলা। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানার আপ নিশাত নাওয়ার সালওয়ার। ২৫ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ