1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

এ বছর নদীতে ইলিশের সংখ্যা বেড়েছে : শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৭১ Time View

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকারের কঠোর অবস্থানের কারণে নদীতে মা ইলিশ ধরা বন্ধ হওয়ায় এ বছর নদীতে ইলিশের সংখ্যাও বেড়েছে।
শুক্রবার নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো দখলে আছে সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। এসব জলাশয়ে মাছ চাষ করা হবে এবং বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায় সে ব্যবস্থাও করা হবে। সরকারের পক্ষ থেকে মাছ চাষে আগ্রহীদের সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এখানে কোন উন্নয়ন হয়নি। অনেকে বসন্তের কোকিল হয়ে তারা এসে আপনাদের বলবে, আমি এখানকার সন্তান আমাকে ভোট দিন। উন্নয়ন না করে কিভাবে তারা ভোট চায়? তাদের দিকে লক্ষ্য রাখবেন। যারা দেশের উন্নয়ন করে তাদের ভোট দিয়ে জয়ী করবেন।’’
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ