1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এসি রাহুলের দ্বিতীয় দফা অস্ত্রোপচার চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ১৬৩ Time View

রাজধানীর জুরাইনের সন্ত্রাসীদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (পশ্চিম) জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারীর দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হচ্ছে। রোববার সকাল ১০টা ২০ মিনিটে তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, গতকাল (শনিবার) রাতেই পুলিশ কর্মকর্তা রাহুলের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। গুলিটি বুকের বাম দিক দিয়ে ঢুকে পিঠের শেষ দিকে অাটকে ছিল। অপারেশনের মাধ্যমে তা বের করা হয়েছে।

তিনি আরও বলেন, গুলির কারণে শরীরের ভেতরের অনেক জায়গা ক্ষত হয়েছে। সেসব ক্ষত ঠিক করার জন্য কিছুক্ষণ আগে তাকে অাবারও অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়েছে। তবে তিনি শঙ্কা মুক্ত।

এসি রাহুলের যুদ্ধাহত বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, এখন দ্বিতীয় দফা আমার ছেলের অপারেশন চলছে। আমার বিশ্বাস রাহুল ভালো হয়ে যাবে। দ্রুত সুস্থ্য হয়ে বাসায় ফিরতে পারবে।

উল্লেখ্য, গতকাল শনিবার রাত ৯টায় শ্যামপুর-জুরাইন ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন। রাতেই অপারেশন করে তার বুকের গুলি বের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ