1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

এসিএম আইসিপিসির চূড়ান্ত পর্বে জাহাঙ্গীরনগর ও শাহজালাল বিশ্ববিদ্যালয় ৫১তম স্থানে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০১৫
  • ২১৯ Time View

1aa0b86fd2abfa4b5a8f28b178906d6e-7বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ৩৮তম আসরের চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে৷ এতে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫১তম স্থান অর্জন করেছে। দুটি দলই ছয়টি করে প্রোগ্রামিং সমস্যার সমাধান করে। ১৬ থেকে ২১ মে মরক্কোর মোহাম্মদ দ্য ফিফথ ইউনিভার্সিটি, আল আখওয়ান ইউনিভার্সিটি এবং মুনাদিয়াপলিস ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় শীর্ষস্থানে আছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইউনিভার্সিটি অব আইটি, মেকানিকস অ্যান্ড অপটিকস৷ গত বছরেও এই িবশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে এই দল ১৩টি সমস্যার মধ্যে সবগুলোর সমাধান করেছে। ১১টি সমস্যার সমাধান করে দ্বিতীয় হয়েছে মস্কো স্টেট ইউনিভার্সিটি৷ এ বিশ্ববিদ্যালয় গতবারও দ্বিতীয় হয়েছিল। ১১টি সমস্যার সমাধান করে সময়ের ব্যবধানে তৃতীয় হয়েছে দ্য ইউনিভার্সিটি অব টোকিও৷ সেরা ১২টি দলের তালিকায় আরও আছে সিংহুয়া ইউনিভার্সিটি (সমাধান ১০টি), পিকিং ইউনিভার্সিটি (১০টি), ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে (১০টি), ইউনিভার্সিটি অব জাগরেব (১০টি), চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ (১০টি), সাংহাই জিয়ো টং ইউনিভার্সিটি (১০টি), ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (১০টি), কোরিয়া ইউনিভার্সিটি (১০টি) এবং ইউনিভার্সিটি অব ওয়ারসো (নয়টি)৷মহাদেশ অনুযায়ী প্রতিযোগিতায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে সেরা হয়েছে দ্য আমেরিকান ইউনিভার্সিটি অব কায়রো, এশিয়া থেকে দ্য ইউনিভার্সিটি অব টোকিও, ইউরোপ থেকে সেন্ট পিটার্সবার্গ রিসার্চ ইউনিভার্সিটি অব আইটি, মেকানিকস অ্যান্ড অপটিকস, লাতিন আমেরিকা থেকে ইউনিভার্সিটি ডি বুয়েনস এইরেস, উত্তর আমেরিকা থেকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলে এবং দক্ষিণ প্যাসিফিকে সেরা হয়েছে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ