1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

এশিয়ান টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ জানুয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ১৩৯ Time View

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী বুধবার (১৮ জানুয়ারি)। একইসঙ্গে এশিয়ান রেডিও-৯০.৮ এফএম’রও জন্মদিন। এ উপলক্ষে ওইদিন রাজধানীর নিকেতনে এশিয়ান টিভি ভবনে চলবে জমকালো অনুষ্ঠান।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ  দুপুর ১২টায় এশিয়ান টিভি ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ, সিআইপি। পাঁচ বছরে পা রাখার পেছনে নানাভাবে সহযোগিতা-সমর্থনের জন্য তিনি এশিয়ান টিভি ও রেডিও’র দর্শক-শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন টেলিভিশনটির অতিরিক্ত অনুষ্ঠান প্রধান রোমানা রহমান। তিনি বলেন, ‘আগামী ১৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে এশিয়ান টিভির কার্যালয়ে কেক কেটে পঞ্চম বর্ষে পদার্পণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর ১৮ জানুয়ারি বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।’

দিনভর এশিয়ান টিভি ও রেডিওকে শুভেচ্ছা জানাতে হাজির হবেন নানা অঙ্গনের তারকা ও গুণী ব্যক্তিত্বরা। পাশাপাশি দর্শকদের এদিন বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভির পর্দায় সরাসরি সম্প্রচার হবে দেশের খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ